শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় সোনালী ব্যাংক থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা অন্য একাউন্টে চলে যাওয়ার ঘটনার গ্রেফতার ১ :  ৪৫ লাখ উদ্ধার 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
গাইবান্ধায় সোনালী ব্যাংক প্রধান শাখা হতে ৩ কোটি ২৫ লাখ টাকা অন্য একাউন্টে চলে যাওয়ায় চাঞ্চল্যকর এ ঘটনার জট খুলেছে পিবিআই। উক্ত টাকার মধ্যে হতে ৩০ লাখ নগদ ও ১৫ লাখ ব্যাংক একাউন্ট হতে উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান। এ সময় গ্রেফতারকৃত মো. আবু তাহেরকে সাংবাদিকদের সামনে উপস্থিত করে পিবিআই।
জানা যায়, গত ৬ জুলাই ডাচ-বাংলা ব্যাংকের গাইবান্ধা শাখার এক কর্মকর্তা সোনালী ব্যাংকের গাইবান্ধা প্রধান শাখায় ৩ কোটি ২৫ লাখ টাকার চেক জমা দেন। ওই টাকা ডাচ-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ের একটি একাউন্টে ট্রান্সফার হওয়ার কথা থাকলেও টাকা জমা হয় ঢাকার আল আমির ইন্টারন্যাশনাল নামে একটি হিসাব নম্বরে। বেশ কিছুদিন পর গাইবান্ধা সোনালী ব্যাংক কর্তৃপক্ষ পিবিআইকে এ বিষয়টি অবহিত করেন।
পিবিআই’র পুলিশ সুপার এআরএম আলিফ জানান, গ্রেফতারকৃত আবু তাহের একজন আদম ব্যবসায়ী। গাইবান্ধা শাখা থেকে সংশ্লিষ্ট একাউন্ট নাম্বারের একটি ডিজিট পরিবর্তন করে অথবা ভুল করে আল আমির ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আবু তাহেরের হিসাব নম্বরে জমা হয়। ওই হিসাব নাম্বারটি চেক করে দেখা যায়, আবু তাহের ৩ কোটি ১০ লাখ টাকা তুলে বিভিন্ন একাউন্টে ট্রান্সফার করেছেন। এ ব্যাপারে পুলিশ পিবিআই’র সার্বিক তত্ত্বাবধানে গাইবান্ধা ও ঢাকার একটি টিম আবু তাহেরকে নোয়াখালী থেকে গ্রেফতার করে। গত মঙ্গলবার তার স্বীকারোক্তি অনুযায়ী ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়। ১৫ লক্ষ টাকা আমির ইন্টারন্যাশনাল ব্যাংক হিসাবে জমা আছে। অবশিষ্ট ২ কোটি ৮০ লাখ টাকা উদ্ধারে ও প্রকৃত ঘটনা উদঘাটনে পিবিআই তৎপরতা চালাচ্ছেন।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে খোয়া যাওয়া সোয়া তিন কোটি টাকা সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ম্যানেজার জাহিদুল ইসলাম গোপনেই সমাধানের চেষ্টা করেন। সেটা করতে ব্যর্থ হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গত ১০ আগস্ট পিবিআই তদন্তভার গ্রহণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।