শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা অ:লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শাহাজাহান ও রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর, মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, স্থানীয় আ,লীগের নেতৃবৃন্দ এবং গনমাধ্যকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়েছে। গৃহিত কর্মসুচি বাস্তবায়নের জন্য মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।