শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় জাইকার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কস্ট লাঘবের মাধ্যমে নিবির সেবা প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য জাইকার অর্থায়নে বিভিন্ন মালামাল বিতরণ করা হয়েছে।
মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় জাইকার অর্থায়নে বৃহস্পতিবার সকালে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা প্রদানের জন্য ২০টি আধুনিক বেড, চিকিৎসক ও রোগীদের জন্য ৬৬টি চেয়ার, ১০৪টি ফ্যান প্রদান করা হয়।
এছাড়াও উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসাসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০জোড়া করে মোট ২৫০জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, সহকারী প্রকৌশলী জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, জাইকার প্রতিনিধি মেজবাহ উদ্দিন, ঠিকাদার সোহরাব হোসেনসহ সংশ্লিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।