শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ আগস্ট, ২০২২

অভয়নগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫ টায় তালতলা রেল স্টেশন ৭ নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউল ইসলাম রেজা ফারাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭ নং ওর্য়াড আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন সরদার, নওয়াপাড়া সরকারী কলেজেরে সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর রাশিদা বেগম লিপি, বিট পুলিশিংয়ের বিট অফিসার এস আই ইসরাফিল আহমদ শামীম, সহকারী বিট অফিসার এ এস আই শরিফুল ইসলাম, গাজীপুর ক্যাম্পের আইসি এস আই আনিছ, টু আইসি মোঃ মিরাজ। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক নওয়াপাড়া নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী। প্রধান বক্তা বলেন, অপরাধ নির্বাণের কল্পে বিভিন্ন স্থানে রাতে নিজ নিজ পাহারা দিতে হবে। এতে পুলিশের সার্বিক সহযোগিতা থাকবে। সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারে সে ব্যপারে পুলিশের সব সময় সজাগ দৃষ্টি রয়েছে। এবং চুরি, ছিনতাই, ডাকাতি না হয় সে লক্ষে সবাইকে রাতে পাহারা দিতে হবে। যারা অনেক টাকা ব্যয় করে বাড়ি তৈরি করেছেন তাদের কাছে আমার অনুরোধ তারা আর সামন্য কিছু টাকা ব্যয় করে নিজের সম্পাদ রক্ষার্থে সিসি ক্যামেরা লাগাবেন বলে বিভিন্ন দিক নির্দেশনামুলক বিষয়ে বক্তব্য দেন। এসময় ৪০ জনের মধ্যে  ছাতা, লাইট, বিট পুলিশিং জ্যাকেট ও বাশিঁ বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।