শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ভালোবেসে নিজ বাসায় পাখি পোষছেন সমাজসেবা অফিসার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ আগস্ট, ২০২২
“ওরা চার ভাই বোন। নান্দাইল রোড় হতে উদ্ধারকৃত চার ভাই বোন প্রশিক্ষণ নিচ্ছে মানব হায়েনাদের মোকাবেলায়!” এমনই একটি ফেইসবুক পোষ্ট দিয়েছেন ময়মনসিংহের নান্দাইল সমাজসেবা অফিসার মোঃ ইনসান আলী।
(৯ আগষ্ট) সকাল সারে দশটার দিকে উনার ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে তিনি এই পোষ্ট দেন। তাঁর সাথে কথা বলে জানা যায়, গত ৩১ জুলাই রবিবার  তিনি উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারে যান মাছ কিনতে।  সেখানে তিনি দেখতে পান এক হতদরিদ্র  বৃদ্ধ  ব্যাক্তি চারটি সাদা জাতের বক পাখির বাচ্চা বিক্রি করতে নিয়ে এসেছেন।
তখন তিনি পাখির বাচ্চাগুলো ১২০ টাকায় ক্রয় করে নিজ বাসায় নিয়ে আসেন। গত দশদিন ধরেই নিজ বাসার ছাদে  পরম যত্নে লালন করছেন তিনি।
তিনি জানান, বাচ্চা গুলো দেখে আমি ব্যাথীত হয়েছিলাম, লোকটির সাথে কথা বলে জানতে পারলাম, তিনি খুবই হতদরিদ্র অভাবের তাড়নায় পাখির বাসা থেকে  বাচ্চা গুলো ধরে এনেছেন বিক্রির জন্য। লোকটি হতদরিদ্র ও বৃদ্ধ না হলে আমি তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ  আইনে ব্যাবস্থা নিতাম।তবে তিনি আমাকে বলেছেন আইন সম্পর্কে তিনি জানেন না, ভবিষ্যৎতে তিনি আর পাখি ধরবেন না।
তিনি আরও জানান, আমি যখন নিয়ে আসি তখন দুটি বাচ্চার চোখ ফুটে নি। আমি আমার বাসার ছাদে মুক্ত অবস্থায় পালন করছি।এরা মাছ ছাড়া অন্যকিছু খায় না । খাবার নিয়ে কাছে গেলেই উড়ে আসে, গায়ে বসে এক কথায় এদের প্রতি আমার এক প্রকার মায়া জন্মে গেছে । এরা যখন উড়তে পারবে তখন তাদের অবমুক্ত করে দিব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।