শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে বে-সরকারী একটি হাসপাতালে গলায় ফাঁস দিয়ে চিকিৎসকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ আগস্ট, ২০২২
মঙ্গলবার রাতে দিনাজপুরের নবাবগঞ্জে বে-সরকারী একটি হাসপাতালে চাকুরীরত রোকেয়া বেগম ডেইজি (২৭) নামে এক চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, নবাবগঞ্জ উপজেলার দলারদরগাহ কে এইচ মেমোরিয়াল হাসপাতালে উত্তরকৃঞ্চপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে রোকেয়া বেগম ডেইজি ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফ হোসেন চিকিৎসক দম্পতি উপরোক্ত হাসপাতালে চাকুরী সহ বাস করতেন।
চিকিৎসক ডেইজি শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যার কারন ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে বলে পুলিশের বক্তব্য।
এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য এবং জিজ্ঞাসা বাদের জন্য স্বামী আরিফ হোসেনকেও থানায় নিয়ে যায় বলে থানা সূত্রে জানা যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।