শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।
 সোমবার (৮ আগষ্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পাকুটিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার পাকুটিয়া গ্রামের মৃত ইউনুছ শিকদার এর ছেলে  মো. সিরাজ সিকদার (৪০) ও রাশেদ বেপারীর ছেলে মো. সানোয়ার হোসেন ওরফে আঙ্গুর (৫২)। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মাদকের বিশাল চালানসহ মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় প্রশাসন ও এলাকায় তোলপার শুরু হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সিরাজ ও আঙ্গুর দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শ্রীজীব ও এএস আই জাঙ্গাগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাকুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আসামীদের বাড়ী তল্লাশি করে গোয়াল ঘরের ভিতর থেকে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবা ঊদ্বার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার ও ১২১ পিচ ইয়াবার মূল্য আনুমানিক ৩৬ হাজার ৩ শত টাকা।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, আমি থানায় যোগদানের পর নাগরপুর উপজেলাকে মাদক মুক্ত করার যুদ্ধ ঘোষনা করি। টাঙ্গাইল পুলিশ সুপার ও মির্জাপুর সার্কেল এসপির দিক নির্দেশনায় মাদকের ব্যাপরে আমরা জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় নাগরপুর থানার সঙ্গীয় অফিসার ফোর্স পাকুটিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক নির্মূল করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরপুর থানায় এই প্রথম বড় চালানসহ মাদক কারবারি আটক হয়েছে বলেও তিনি (ওসি)জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।