শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

লামার সরই ইউনিয়নে গাছের চারা,স্প্রে মেশিন ও টিসিবি,র পণ্য বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ আগস্ট, ২০২২
বান্দরবানের লামার সরই ইউনিয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ২০২১-২২ অর্থ বছর লামা উপজেলা পরিষদের সহযোগিতায় ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে গাছের চারা,স্প্রে মেশিন ও টিসিবি,র পণ্য বিতরণ করা হয়েছে। রোববার (৭ আগষ্ট,২২ ইং) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে বিতরণকালে প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং সভাপতিত্বে ও সচিব মোঃ মুছার পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন লামা লামা এলজিইডি অফিসের প্রতিনিধি মোঃ জাকের হোসেন,সরই ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ নুরুল আলম,প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক দূর্যধন ত্রিপুরা,ইউপি পুরুষ মেম্বার ও মহিলা মেম্বার খালেদা বেগম,শিরু আক্তার,অংজারু ত্রিপুরা,টেক অফিসার সঞ্চয় দাশ,ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সোহেল রানা প্রমূখ।
প্রসংগত, বান্দরবানের লামার সরই ইউনিয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ২০২১-২২ ইং,অর্থ বছর এর লামা উপজেলা পরিষদের সহযোগিতায় ২০২১-২২ অর্থ বছরের আওতায় সরই ইউনিয়নে বিনামূল্যে ১০০ পরিবারের মাঝে ৫ টি করে ফলজ আম রুপালি চারা, ১৫ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
এছাড়াও সরকারি ভর্তুকি স্বল্পমূল্যে কার্ডধারী ১৩৫০ পরিবারে সয়াবিন তেল  ২লিটার,ডাল ১কেজি ও চিনি ১ কেজি করে ৪০৫ টাকায় লামা পৌরসভা ও অন্যান্য ইউনিয়ন ন্যায় বিক্রি করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।