শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ভোলার দুইজন নিহতের ঘটনায় বরিশালে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ আগস্ট, ২০২২

ভোলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষকদলের আয়োজনে বেলা ১১ টায় নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহবায়ক এইচএম. মহসিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব সফিউল আলম সাফরুল, যুগ্ম আহবায়ক সবুর খান, মনির হোসেন, মোজাম্মেল হাওলাদার, কোতয়ালী থানা কৃষকদলের সভাপতি মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ রুবেল প্রমুখ। সমাবেশের পূর্বে কৃষক দলের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।