শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ আগস্ট, ২০২২
সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন  অনলাইন,প্রিন্ট সংবাদপত্রে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর জাহাঙ্গীরপুর গ্রামে মালিকানাধীন একটি দোকান ভাংচুরের ভিডিও ও সংবাদ প্রচারের প্রতিবাদে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (৬ আগষ্ট)  বিকাল ৪ টায় উপজেলা  জাহাঙ্গীরপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন আব্দুস ছালামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া কন্যা সাথী আক্তার। বক্তব্যে তিনি বলেন, আমার বাবা ৫ বছর ধরে অসুস্থ। অসুস্থ থাকায় আমারা দুই বোন ও ১ ভাইয়ের পড়াশোনার খরচ বহন কষ্টসাধ্য হয়ে পড়ে। এ অবস্থায় আমাদের খরচ জোগাতে সীডস্টোর বাজারের পূর্ব পাশে পুকুরের পৈতৃক ৬ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ জমি বিক্রি করার সিদ্ধান্ত নেই। এব্যাপারে আমার চাচা আব্দুস ছাত্তার কে জানালে তিনি ক্রয় করবেন না বলে জানান। পরে একই গ্রামের ইতালি প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী মোমেনা খাতুনের নিকট ২ শতাংশ জমি ১৮ লক্ষ টাকায় বিক্রি করি।
গত বৃহস্পতিবার মোমেনা খাতুনের নিকট জমি বুঝিয়ে দিতে গেলে আমার আপনা চাচা আব্দুস ছাত্তার ও চাচাতো ভাই আব্দুল মজিদ, জনাব আলীর পুত্র আব্দুল হেকিম, আব্দুল হেলিম, আব্দুস ছোবানের পুত্র আব্দুল শহীদ, আব্দুল ফরিদ,আব্দুল রাশিদ, আব্দুল হেকিমের পুত্র জাহাঙ্গী আলম, আলমগীর হাসান ও আব্দুল শহীদের পুত্র রিটন মিয়া পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের পৈতৃক বিক্রি করা সম্পত্তিতে বাঁধা প্রদান করেন করেন।
এক পর্যায়ে আমার চাচা আব্দুস ছাত্তার ও চাচী হেনা আক্তারকে দিয়ে মিথ্যা অভিনয় করিয়ে তৃতীয় পক্ষ আব্দুল হেকিমের কন্যা নুরুন্নাহার ও এস নাহার মোবাইল ফোনে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। গত ৪ ও ৫ আগষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত তথ্য ছাড়া ভিডিওটি ভাইরাল হয় এটি সম্পূন্ন মিথ্যা ও পরিকল্পিত। এতে জমি ক্রয় করা মোমেনা খাতুনের পরিবারের কেউ সম্পৃক্ত না। আমার জমি ক্রেতার নামে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। আমি এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি করছি।
সংবাদ সম্মেলনে এব্যাপারে বক্তব্য রাখেন, মো.আব্দুস ছালাম, মোছা.মোসলেমা খাতুন, ও মোমেনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর জাহাঙ্গীরপুর গ্রামের গণমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।