শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

কালিগঞ্জে সাংবাদিক অনু’র মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ আগস্ট, ২০২২
সারাদেশে সাংবাদিক হত্যা-মামলা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নে, কালীগঞ্জ লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল কর্তৃক চায়ের দাওয়াত দিয়ে থানায় ডেকে নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব নুর আলমগীর অনুর বিরুদ্ধে মিথ্যা, সাজানো হয়রানি মূলক মামলার প্রতিবাদে ও মুক্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (৬ আগষ্ট) দুপুরে কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি এর উদ্যোগে উক্ত মানববন্ধনে, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি ইউনুস আলী’র সভাপতিত্বে মানববন্ধনে আগত সাংবাদিকগণ বক্তব্য রাখেন।
এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও আনন্দ টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রকিবুল হাসান রিপন ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিঠু মুরাদ উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন , লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক বাবুল , রিপন ইসলাম (সহ-সভাপতি) সহ নুর আলমগীর অনুর সহধর্মিণী প্রমুখ।
বক্তারা বলেন, লালমনিরহাটের কালীগঞ্জের ওসি কর্তৃক বিএমএসএস’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংবাদিক নুর আলমগীর অনুকে থানায় ডেকে ভুয়া মিথ্যা মামলায় গ্রেপ্তার ও এবং দেশের বিভিন্ন প্রান্তে হয়রানির শিকার গনমাধ্যম কর্মীদের হয়রানি বন্ধ করে অন্যায়কারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
সেই সাথে দ্রুত সাংবাদিক সুরক্ষা বিশেষ আইন ঘোষণা করে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানির ধারা গুলো বাতিল করার দাবি জানান।
উপস্থিতিগণ বিগত দিনে গুম, খুনের শিকার সাংবাদিকদের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে সাংবাদিক নেতারা বক্তব্যে আরোও বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন নিপীড়িতন গোম খুন হত্যা মিথ্যা মামলাসহ সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে। আমরা সাংবাদিক দেশ ও জাতির আয়না আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। সকল মিথ্যে মামলা তুলে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। সকল সাংবাদিকদের ঐক্য আজ সময়ের দাবি সরকার যে ডিজিটাল নিরাপত্তা আইন করেছেন, তা আরো সহনশীলও সাংবাদিকদের লেখনীয় গতিধারা এগিয়ে নেওয়ার প্রত্যায়ে সকলকে একসাথে কাজ করতে হবে।
অনতিবিলম্বে সকল মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য সাংবাদিক নেতারা অনুরোধ জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।