শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালের অধিকাংশ ফিলিং স্টেশনের তেল রাতেই শেষ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ আগস্ট, ২০২২

দেশে সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সবধরনের জ্বালানি তেল। এ খবর শুনেই বরিশাল নগরীসহ জেলার সব ফিলিং স্টেশনগুলোতে ছিলো বিভিন্ন পরিবহন ও মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়।
খোঁজ নিয়ে জানা গেছে, রাতের মধ্যেই অধিকাংশ ফিলিং স্টেশনের তেল বিক্রি হয়ে গেছে। তবে অনেক ক্রেতারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকরা জ্বালানি তেল বৃদ্ধির খবর পেয়ে নামেমাত্র তেল দিয়ে সববিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন। আবার কেউ অকটেন দিলেও পেট্রোল দিচ্ছেনা। তবে ফিলিং স্টেশনের মালিকরা বলছেন, হঠাৎ করে শুক্রবার রাতে মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড় সামাল দিতে তাদের চরম হিমশিম খেতে হয়েছে। এতে ভোক্তা কিছুটা সমস্যায় পরেছেন।
নগরীর সাগরদী ডোস্ট ফিলিং স্টেশনে শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তেল নিতে আসা নুরুজ্জামান সরদার বলেন, সরকারীভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তাই ফিলিং স্টেশনের মালিকরা আগের জমাকৃত তেল রাত ১২টার পর থেকে বেশি দামে বিক্রি করতে পারবেন বলে নানা তালবাহানা শুরু করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় অধিকাংশ ফিলিং স্টেশনে শুক্রবার রাত ১০টার পর থেকে ১০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছেনা। আবার কিছু এলাকায় ফিলিং স্টেশনে তেল নেই জানিয়ে বন্ধ করে রাখার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাড়ানোর পর ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।