শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

অসুস্থ ইমাম ও খতিবদের আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ আগস্ট, ২০২২

জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত ইমাম ও খতিবদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার ফুল্লশ্রী নুর-এ-মদিনা জামে মসজিদে উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন চার জন ইমামকে ৫৮ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, বরিশাল জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা নেছার উদ্দিন খান, কোষাধক্ষ্য জাহিদুল ইসলাম, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইমরান, সহ-সভাপতি মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আবু এসাহাক, মাওলানা শওকত আলী নুর প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।