শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী  উদযাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
যশোরের অভয়নগরে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী  উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা  প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মাঝে ছিল শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ  এবং আলোচনা সভা।
সকালে  উপজেলা পরিষদের  সামনে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা,পৌর মেয়র  , পুলিশ প্রশাসন ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পুস্প স্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদের  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত  ) তানজিলা আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ ও বক্তৃতা  করেন উপজেলা  আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর । বিশেষ অতিথি ছিলেন,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) একেএম শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাফফার আহমেদসহ উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ । প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর  বলেন, শেখ কামাল ছিলেন একজন বীরমুক্তিযোদ্ধা। বহুমাত্রিক ও সৃষ্টিশীল প্রতিভার এ মানুষটির ক্রীড়াঙ্গণ ও সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথা আজও দেশবাশী স্মরণ করেন। তার সৃষ্টি আবাহনী ক্লাব দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা রাখে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।