শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে শহীদ শেখ কামালের ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
টাংগাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের একটি ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা স্টেডিয়ামের সামনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ.লীগ সভাপতি মো. ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে শেখ কামালের ম্যুরালটি নির্মিত হচ্ছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্মসাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন প্রমুখ।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে একই স্থানে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।
 এরপরই পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের নিয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
সকাল সাড়ে ১০ টায় শিশু একাডেমিতে শেখ কামালের জীবনীর উপরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।