শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
লামায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে ইয়াছমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাদামটিলা পাড়ায় এ ঘটনা ঘটে। ইয়াছমিন আক্তার বাদামটিলা পাড়ার বাসিন্দা মো. নবী হোসেনের স্ত্রী।
সূত্র জানায়, ইয়াছমিন আক্তারের সাথে গত ছয় মাস আগে একই এলাকার মো. নবী হোসেনের ইসলামি শরিয়ত মতে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস তাদের সংসার সুখে কাটলেও সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইয়াছমিন আক্তার ঘরের একটি কক্ষের আঁড়ার সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে ইয়াছমিন আক্তারের লাশ ঝুঁলতে দেখে পুলিশে খবর দেয় স্বজনেরা।
এ বিষয়ে গজালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. কুতুব উদ্দিন খান লিয়ন বলেন, খবর পেয়ে গৃহবধূ ইয়াছমিন আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।