শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন বন্ধ সহ পাচারকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামে বহ্মপুত্র নদ ও চর থেকে অবৈধ উপায়ে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট বছরে কয়েক কোটি টাকার বালু পাচার করে যাচ্ছে। গত শুক্রবার (২৯জুলাই) নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চরভেলামারী গ্রাম থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনের সময় দু’টি ভেকু আটক করে।
উক্ত ঘটনায় বেতাগৈর ইউনিযনৈর উপ-সহকারী ভূমি কর্মকর্তা নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করলেও কোন আসামীর নাম উল্লেখ করে নাই। নান্দাইল উপজেলা নদীরক্ষা কমিটি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৪ঠা আগস্ট) প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে।
নান্দাইল উপজেলা নদীরক্ষা কমিটির আহবায়ক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নদীরক্ষা কমিটির যুগ্ম আহবায়ক এ হান্নান আল আজাদ, মানবাধিকার কমিশনের দপ্তর সম্পাদক মাহাবুব আলম খান, শাফায়েত আহম্মেদ, সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে চরভেলামারী এলাকা থেকে ভবিষ্যতে অবৈধ উপায়ে কেহ যাতে বালু উত্তোলন করতে না পারে এর জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান। এছাড়া মামলার তদন্ত করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত চার্জশীট প্রদানের জোরদাবী জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।