শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রেমের টানে তামিলনাড়ুর ছেলে বরিশালে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

প্রেমের টানে ভারতের তামিলনাড়ু প্রদেশ থেকে বরিশালে এসে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন প্রেমিকাকে। শুধু আরেকটি বার দেখা করে বরিশাল ছাড়তে চাচ্ছেন প্রেমকান্ত নামের ওই যুবক। তবে প্রেমিকা ও তার পরিবারের সম্মান হারাতে চাননা বলে তাদের পরিচয় প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন প্রেমকান্ত।
ইতোমধ্যে বরিশালের পুলিশ ও সাংবাদিকদের দারস্থ হয়েছেন ওই যুবক।
বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের কাছে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নৃত্য দেখে প্রেমে মজেছে বাংলাদেশের বরগুনার তালতলী উপজেলার এক তরুণী। একপর্যায়ে ফেসবুকের মাধ্যমে পরিচয় ও ভাবের আদান প্রদানের পর তাদের সাথে গত তিনবছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমকান্তের দাবি, প্রেম শুধু মেয়ের সাথেই নয়; সুসম্পর্ক হয়েছে দুই পরিবারের মাঝেই। আর তাই তিনি তার প্রেমিকার দেওয়া ঠিকানা অনুযায়ী ভালোবাসার মানুষটিকে সরাসরি একনজর দেখার জন্য বরিশালে এসেছেন। কারণ বরিশাল নগরীর একটি কলেজে ওই তরুণী পড়াশোনা করেন। বরিশালে আসার পর তাদের দেখাও হয়েছে। এরপরই প্রেমকান্তের প্রেম নতুন দিকে মোড় নিয়েছে।
নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পাস করা প্রেমকান্ত বলেন, ২০১৯ সালে ফেসবুকের পরিচয় থেকে ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হয়। একপর্যায়ে উভয় পরিবারের মাঝেও গড়ে ওঠে সুন্দর একটি সম্পর্ক। করোনার বাঁধা কাটিয়ে তিনি (প্রেমকান্ত) গত ২৪ জুলাই বাংলাদেশ এসে বরিশালের একটি রেস্টুরেন্টে দুইজনে দেখা করেন। পরে প্রেমকান্ত জানতে পারেন তার অজান্তেই চয়ন হালদার নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে তার প্রেমিকার। যেকারণে চয়নের হাতে মারও খেতে হয়েছে প্রেমকান্তকে। এরপরই প্রেমিকা ও তার পরিবার প্রেমকান্তর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
প্রেমকান্তের দাবি, তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়া হয়েছে। তাকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতেও থাকতে হয়েছে। আবেগাপ্লুত হয়ে প্রেমকান্ত বলেন, যোগাযোগ বন্ধ করে দেয়া প্রেমিকার সাথে সে শেষবারের মতো দেখা করতে চাই। বোঝাতে চাই আমার ভালোবাসার সততার কথা। দেখতে চাই প্রেমিকার বরগুনার তালতলীর গ্রামের বাড়ি। এ জন্যই আমি বরিশালের বিভিন্ন জায়গায় প্রেমিকাকে খুঁজে বেড়াচ্ছি।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ওই যুবক বৈধভাবে বাংলাদেশে আসে। তাকে নিরাপত্তার স্বার্থে থানায় আনা হলে তিনি পুরো ঘটনা খুলে বলেন। পরে ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করে ওই যুবককে গত দুইদিন পূর্বে ঢাকার গাড়িতে তুলে দেয়া হয়। তিনি সেখান থেকে নিজ দায়িত্বে বিমানযোগে ভারতে চলে যাওয়ার কথা বলেছেন। কিন্তু প্রেমকান্ত তার প্রেমিকার সাথে শেষবারের মতো দেখা করার জন্য পূণরায় বরিশালের বিভিন্নপ্রাপ্ত ঘুরে বেড়াচ্ছেন বলে শুনেছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।