শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বজ্র নিরোধক যন্ত্র (Lighting Arrester) স্থাপন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
নওগাঁর সাপাহারে ৩টি বজ্রপাত নিরোধক দণ্ড, বজ্র নিরোধক যন্ত্র (Lighting Arrester) স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে জবই ব্রিজের পূর্ব পাশে,করমুডাঙ্গা বলদীয়া ঘাট ব্রিজের কামাশপুর গ্রামের পশ্চিম পাশে ও মাশনাতলা ব্রিজের পূর্ব পাশে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের  উদ্বোধন সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা ও  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচার ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বর্ষা মানেই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের খেলা। বর্ষার বজ্রঘাতে প্রতিবছর প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলে। ঘটছে প্রাণহানির ঘটনা। বজ্রপাত থেকে মানুষ ও পশুর প্রাণহানি ও আহতের সংখ্যা কমাতে আওয়ামীলীগ সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপজেলা বাসি।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন জানান কেন্দ্র থেকে ৩০০ ফিট ব্যাসার্ধের মধ্যে বজ্রপাতকে প্রতিহত করবে এই যন্ত্র। যার ফলে এই উপজেলায় বজ্রপাত হতে রেহাই পাবে মানুষও পশুপাখি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।