বিএনপির আহবানে সারাদেশের বিদ্যুৎতের লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আহত কর্মসূচি পালন কালে ভোলায় জনতার উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে রহিম হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপনের পরিচলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক আহাম্মদ আলী রানা, উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক ফারুক আহাম্মেদ খান ফারুক, মো. নজরুল ইসলাম প্রমূখ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. রফিজ উদ্দিন, সদস্য একে এম ফরিদুজ্জামান কোহিনুর, গোলাম মোস্তাফা গোলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, মো. নাজমুল হক স্বাধীন, আরিফুল ইসলাম নবা, এলিম মাহামুদ. মো. আলতাফ হোসেন. যুবনেতা মোশারফ হোসেন মুসা, কৃষকদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবীর, সদস্য সচিব মো. জাহিদ হাসান জাহিদ, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. শাহজাহান সাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালেদ মাহাবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির. যুগ্ম-আহ্বায়ক , রুপক খান, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম মিয়া, সাধারন সম্পাদক ওমর ফারুকসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।