শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস ও বিভিন্ন দিবস পালনে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

বরিশালের আগৈলঝাড়া যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচি গ্রহনের মধ্যদিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালে মো. লিটন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
সভায় সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ি ১ আগস্ট থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরান খতম, ১৫ আগস্ট সকাল আটটায় জাতীয় পতাকা, শোক দিবসের পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালী ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, দোয়া-মিলাদসহ সুবিধামতো সময়ে মসজিদ ও মন্দিরে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া ও প্রার্থণা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
ওই সভায় জাতির পিতার বড় ছেলে, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ১৫ আগস্ট শহীদ হওয়া ক্যাপ্টেন শেখ কামালের ৫ আগস্ট জন্ম বার্ষিকী উদযাপন, ৮ আগস্ট জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের তম জন্ম বার্ষিকী উদযাপন, ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা দিবস পালন ও ২১ আগষ্ট গ্রেনেডে হামলা দিবস পালনে জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও মহিলা আওয়ামী লীগ, উপজেলা কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সভাপতি সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন ছাড়াও ভাইস চেয়ারম্যানগন ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।