শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মৌলভী শিক্ষক বরখাস্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ অভিভাবকরা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামালকে অসদাচরনের কারণ উল্লেখ করে গত ১২মে ২০২২ তারিখে সাময়িক বরখাস্তের নোটিশ দেন প্রধান শিক্ষক। বরখাস্তের খবর শুনে বিদ্যালয়ের ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে সাথে সাথে সকল ক্লাস বর্জন করে বরখাস্তের আদেশ প্রত্যাহারসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিচার দাবী করে বিক্ষোভ মিছিল করে । এব্যাপারে ছাত্রীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিরসনের আশ্বাস দিলে ইউএনও’র আশ্বাসে ছাত্রীরা ক্লাসে ফিরে যায়। জানাগেছে, অজ্ঞাত কারণে প্রায় তিন মাসেও তদন্ত প্রতিবেদন দাখিল করেননি তদন্ত কমিটি। এরই মধ্যে শিক্ষার্থী, অভিভাবক সহ জনপ্রতিনিধিরা বিদ্যালয়ের শিক্ষার মান অক্ষুন্ন রাখার স্বার্থে বিষয়টি দ্রুত নিরসনের দাবী নিয়ে দফায় দফায় প্রধান শিক্ষকের সাথে বসেছেন। প্রধান শিক্ষক নিরসনের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু ২৭ জুলাই প্রধান শিক্ষক সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমানকে সাফ জানিয়ে দিয়েছেন, সাময়িক বরখাস্তের বিষয়টি সমঝোতা করা সম্ভব নয়। বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক সহ জনপ্রতিনিধিদের মাঝে ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে উঠে সবাই। এক পর্যায়ে বুধবার (৩ আগস্ট) আবারো ফুঁসে উঠে শিক্ষার্থী, অভিভাবক সহ জনপ্রতিনিধিরা মৌলভী শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল সহ আটোয়ারী – বোদা সড়ক অবরোধ করে। এসময় একপর্যায়ে প্রধান শিক্ষক লাঞ্চিত হয়। খবর পেয়ে পুলিশ পিকআপে আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই দিপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আশ^স্ত করে সড়ক থেকে বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। এসময় ৮ম শ্রেণির ছাত্রী শ্রাবনী বলেন, আমরা আন্দোলন করতে আসিনি, আমরা লেখাপড়া করতে এসেছি। ৯ম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা বলেন প্রায় তিন মাস ধরে ধর্ম ক্লাস হয় না। বিজ্ঞান ক্লাস নিচ্ছে অফিস সহকারী। বিদ্যালয়ে অনেক শিক্ষক ঘাটতি, তারপর মৌলভী শিক্ষক বরখাস্ত। আমরা সঠিক শিক্ষকের দ্বারা সঠিক ক্লাসের আশা করি। উম্মে হাবিবা আরো বলেন, আমার জানামতে মৌলভী স্যার নিরপরাধ। মৌলভী স্যারকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। অভিভাবক আনারুল ইসলাম বলেন, আমরা আমাদের মেয়েদের সুশিক্ষার জন্য স্কুলে পাঠাই। আমার জানামতে মৌলভী শিক্ষক একজন দক্ষ, মেধাবী ও স্পস্টবাদী। ছাত্রীরাও তার সুনাম করে। আমরা স্কুলে চাই শিক্ষা, কারো দ্বন্দ দেখতে চাইনা। প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী বলেন,শিক্ষা মন্ত্রণালয়ের বিধিমতে দীর্ঘদিনের প্রক্রিয়ায় মৌলভী শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েছে। প্রক্রিয়ার মাধ্যমেই বরখাস্ত প্রত্যাহার সম্ভব। মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামাল বলেন, প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কথা বলতে গিয়ে আমি প্রধান শিক্ষকের কাছে অপরাধীূ হয়েছি। সত্য কথা বলতে গিয়ে আজ আমি সাময়িক বরখাস্ত হয়েছি। তিনি বলেন, সঠিক এবং নিরপেক্ষ তদন্ত হলে আমি নিরপরাধ প্রমানিত হব- ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।