শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে তাঁতীলীগের নেতাকর্মীদের মাঝে ছাতা বিতরণ 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ আগস্ট, ২০২২
জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপির পক্ষ থেকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগ নেতাকর্মীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
আজ ৩ আগস্ট বুধবার বিকালে পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে উপজেলা তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীবের পরিচালনায় আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এসময় উপজেলা তাঁতীলীগ নেতাকর্মীরাসহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
পরিশেষে বক্তারা শোকের মাসে ১৫ আগস্ট ও ২১ আগস্টের শাহাদত বরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন ও বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের পলাতক হত্যাকারীদের দেশে ফিরে এনে রায়ে প্রদানকৃত শাস্তি কার্যকর করার দাবী জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।