শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

এআইপি সন্মাননা পাওয়া মেহেদীকে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ আগস্ট, ২০২২
কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি” (এআইপি) সন্মাননা পাওয়া ঠাকুরগাঁও সদর  উপজেলার চামেশ্বরী গ্রামের কৃতি সন্তান মোঃ মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, এআইপিকে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) “জলবায়ু বান্ধব কৃষি প্রকল্প” এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
০৩ আগস্ট (বুধবার) দুপুরে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ঠাকুরগাঁও জেলা অফিস কার্যালয়ে এ  সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ বুলমাজুন সরকার বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর এজিএম ঢাকা, মোঃ আহসান হাবিব আরএএম ঠাকুরগাঁও, মোঃ আতিকুর রহমান জেলা ম্যানেজার ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও রিজিয়নের উপজেলা পর্যায়ের কৃষি প্রোগ্রাম সংগঠকবৃন্দ। উল্লেখ্য যে, “কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি” (এআইপি) সন্মাননা পাওয়া মোঃ মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) উভয়ে নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে ভুমিকা রাখছেন।
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান “কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি” (এআইপি) সন্মাননা পাওয়া মোঃ মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, এআইপি এক প্রতিক্রিয়ায় বলেন, আমি “কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি” (এআইপি) পাওয়ার পর আমাকে এই প্রথম একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন আমাকে সংবর্ধনা দিল। আমার অভিজ্ঞতা ও সহযোগিতা এই সংগঠনের জন্য  সব সময় বহাল থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।