শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

শোক দিবসের ব্যানারে আজ আমার ছবিও স্থান পেত -বিসিসি মেয়র সেরনিযাবাত সাদিক আবদুল্লাহ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ আগস্ট, ২০২২

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কাল রাতে নির্মমতার শিকার হয়ে নিহতদের মধ্যে সর্ব কনিষ্ঠ মাত্র সাড়ে চার বছরের ছিলো আমার বড় ভাই সুকান্ত বাবু।
সেইদিনের প্রত্যক্ষদর্শী মা সাহান-আরা বেগমের মুখে শোনা কথা স্মরণ করে মেয়র আরও বলেন, ভাই আমার মায়ের কোলে উঠতে চেয়েছিলো। কিন্তু আমি ছোট থাকায় মা আমাকে কোলে নিয়ে তার বুকে জড়িয়ে রেখেছিলেন। ভাগ্যক্রমে আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। হয়তো মানবসেবা করার জন্যই মহান সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছিলেন।
মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আরো বলেন, আজ জাতীয় শোক দিবসে যে ব্যানার ও পোষ্টার প্রকাশ পাাচ্ছে তাতে হয়তো আমার ছবিও স্থান পেতে পারতো। শোকাবহ আগস্ট উপল¶ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার শেষ বিকেলে নগরীর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেছেন।
নগরীর মানিক মিয়া বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় মেয়র সাদিক আব্দুল্লাহ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমি যতোদিন বেঁচে আছি, আপনাদের সেবা করে যেতে চাই। আমার কাছে কিছু চাইতে হবেনা। চাওয়ার আগে আমি আপনাদের দাবি পূরনের চেষ্ঠা করি।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।