শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানোলেন জাতীয় শ্রমিক লীগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে শোকাবহ আগস্টের শুরুতেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। জাতীয় শ্রমিক লীগের আসন্ন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আলমগীর এর নেতৃত্বে মঙ্গলবার (০২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে আনুষ্ঠানিকভাবে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক ১৫ আগস্টের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল করিম (কলিম), সদস্য মোঃ মখলেছুর রহমান, মোঃ দবিরুল ইসলাম মোঃ রজিব উদ্দীন সহ উপজেলা জাতীয় শ্রমিক সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।