শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজীরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ আগষ্ট) সকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালেদ মাহবুব রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহিদুল রহমান মনিরের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আহাম্মদ আলী রানা, সদস্য মো. সোরহাব আলী, গোলাম মোস্তাফা গোলাম, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান লাভলু, কৃষকদলের সদস্য সচিব মো. জাহিদ হাসান জাহিদ, জাসাসদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম, রুপক খান, সরদার আশরাফ, জাকির হোসেন, শহীদ মিয়া শরিফ, ফরিদুজ্জামান মনির, সদস্য সৈয়দ তাহামিবুল হক রাহাত, কলেজ ছাত্রদলের আহবায়ক মো. আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মনির হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।