শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

 টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
শোকার্ত বাঙালি জাতির সাথে একাত্ম হয়ে আগস্ট মাস জাতীয় শোকের মাস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয়  যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সদস্য তারেক শামস খান হিমু’র নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।
সোমবার (১ আগস্ট) দুপুরে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ‘৭৫ সালের ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক মো: কুদরত আলী, সম্মানিত সদস্য এটি এম আনিসুজ্জামান বুলবুল, সাবেক সলিমাবাদ ইউপি চেয়ারম্যান এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।