শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে নিহত আওয়ামীলীগ নেতা নিক্সনের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ জুলাই, ২০২২
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত আমিনুল ইসলাম তালুকদার নিক্সনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে (৩১জুলাই) রবিবার সকালে আজগড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল ও তবারক বিতরণ এবং বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজন আজগড়া বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক ছানা, ভুঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাকসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, নিহত নিক্সন তালুকদারের সহধর্মিণী ও হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহানসহ গোপালপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন আমিনুল ইসলাম তালুকদার একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও ভালোমনের একজন নেতা ছিলেন।
উল্লেখ্য, গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, আজগড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, আজগড়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজগড়া শেখ রাসেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম তালুকদার নিক্সনকে (৪৮) কে ২০২০ সালের ৩১ জুলাই ঈদের আগের দিবাগত রাতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আমিনুল ইসলামের বাড়ি হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।