শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে ৪৩ বিজিবি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ জুলাই, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী  নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

আজ রবিবার (৩১ জুলাই) বাদ ফজর ব্যাটালিয়ন সদর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও রেজিমেন্টাল পতাকা উত্তোলন শেষে ৯টায় অনুষ্ঠিত হয় বিশেষ দরবার। দুপুরে জোন সদর হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশালাকৃতির কেক কাটা হয়।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাষ্কফোর্সের চেয়ারম্যান ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ আব্দুল মালেক, ২৩ বিজিবি জামিনীপাড়া জোন  অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম  জাহিদুল করিম, ৪০ বিজিবি খেদাছড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমদ, ৩ ফিল্ড আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক
লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, ১৫ ফিল্ড আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম মঞ্জুরুল কবির, ২৬ ফিল্ড আর্টিলারি লক্ষিছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ, রামগড় জোন উপ-অধিনায়ক মেজর মমনিরুজ্জামান, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল, (ওসি) মো: মিজানুর রহমান সহ বিভিন্ন সামরিক, বে-সামরিক কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিকেলে জোন সদরে প্রীতি ফুটবল ম্যাচ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।