শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বাসাইলে গার্লস ইন রোভারের বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ জুলাই, ২০২২
টাঙ্গাইলের বাসাইল  উপজেলার বাসাইল সরকারি  জোবেদা রুবেয়া মহিলা  কলেজে  শনিবার (৩০জুলাই) রোভার  গালর্স স্কাউটদের দীক্ষার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা সমৃদ্ধ সমাজ গড়তে স্কাউটিংয়ের ভূমিকা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রালয়ের সিনিয়র সহকারি সচিব ও টাঙ্গাইল জেলা রোভার স্কাউটসের আজীবন সদস্য আমিন শরিফ সুপন,উদ্ধোধক ছিলেন  বাসাইল  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা রোভার স্কাউটসের আজীবন সদস্য  কাজী অলিদ ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি জোবেদা রুবেয়া কলেজের অধ্যক্ষ  ও টাঙ্গাইল জেলা স্কাউটসের গ্রুপ সভাপতি প্রতিনিধি  মশিউর রহমান খান আপেল।
প্রধান অতিথি বলেন, স্কাউটিংয়ের দীক্ষা একজন শিক্ষার্থীকে মাদক, কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে দূরে রাখে। স্কাউটের শিক্ষা ব্যক্তির চরিত্র গড়ার পাশাপাশি পরিবার ও সমৃদ্ধ সমাজ গড়তে ভূমিকা পালন করে। তাই সমৃদ্ধ জাতি ও দেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীর স্কাউটিংয়ের দীক্ষা নেওয়া প্রয়োজন।
শুভেচ্ছা বক্তব্য দেন কমিশনার টাঙ্গাইল জেলা  স্কাউট রোভার জামাল হোসেন । বিশেষ অতিথি হিসেবে ছিলেন,,বাসাইল পৌর মেয়র ও জেলা রোভারের আজীবন সদস্য আব্দুর রহিম আহমেদ, টাঙ্গাইল জেলা স্কাউটসের সহকারি কমিশনার ও জনতা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মিনজুর রহমান ,টাঙ্গাইল জেলা সহকারী কমিশনার মামুন অর রশিদ খান,টাঙ্গাইল জেলা রোভার ট্রেজারার মারুফুজ্জামান আর.এস.এল প্রতিনিধি মাহমুদুল হাসান, সুনীল রায় স্বপন, খালেকুজ্জামান, তানজিনা সুলতানা প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালন করেন টাঙ্গাইল জেলা রোভার স্কাউটসের ডি,আর,এস,এল ও বাসাইল ডিগ্রী  কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যাক্ষ জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য যে, অত্র কলেজে ১ম ও ২য় বর্ষের  ৩২ জন শিক্ষার্থীকে ৪ গ্রুপে বিভক্ত করে ২০২২ সালের দীক্ষা অনুষ্ঠান  সম্পন্ন হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।