শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ড্রেজার মেশিন দিয়ে বালি-পাথর উত্তোলন বন্ধ করে দিল পুলিশ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারের অনুমতি ছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে বালি-পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ করে দিয়েছে আটোয়ারী থানা পুলিশ। জানাগেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঝলঝলী (উলারচাপ) এলাকায় ‘ইনোভেটিভ টি প্রসেসিং লিঃ’ কর্তৃপক্ষ ক্রয়কৃত নিজস্ব জমিতে সরকারের নিয়ম নীতি উপেক্ষা করে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে বালি-পাথর উত্তোলন করছে। অবৈধভাবে জমি থেকে বালি-পাথর উত্তোলন করার সংবাদ পেয়ে বৃহস্পতিবার(২৮ জুলাই) আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালি পাথর উত্তোলন বন্ধ করে দেন। এব্যাপাারে আটোয়ারী থানার এসআই আবু তালেব ও এএসআই পরিতোষ বলেন, ওসি মহোদয়ের নির্দেশে ঘটনাস্থলে গিয়েছি এবং ড্রেজার মেশিন দিয়ে জমি থেকে বালু-পাথর উত্তোলন বন্ধ করে দিয়ে তাদেরকে ইউএনও স্যারের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। তবে বালু পাথর উত্তোলনকারী লোকজন বলেছেন, যে জমিতে ড্রেজার মেশিন বসানো হয়েছে সেটা তাদের ক্রয়কৃত জমি। ড্রেজার মেশিন বালু পাথর উত্তোলনের জন্য বসানো হয়নি। সেটা বসানো হয়েছে ইনোভেটিভ টি প্রসেসিং লিঃ এর মাঠ ভরাট করার উদ্দেশ্যে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।