শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সানারগাঁও টেক্সটাইল শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

নগরীর সোনারগাঁও টেক্সটাইলসহ সব কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার আদায় ও শ্রমিক হয়রানী বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সমাবেশে তারা কর্মঘণ্টা আট ঘন্টা করাসহ যুগোপযোগী বেতন স্কেল চালুর দাবি করেন।

শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শ্রমিকরা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সেখানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ড. মনীষা চক্রবর্তী বলেন, নগরীর সোনারগাঁও টেক্সটাইলসহ সব কারখানায় ট্রেড ইউনিয়ন এখন সময়ের দাবি। কিন্তু কারখানার মালিকরা শ্রমিক ইউনিয়নতো করতেই দিচ্ছেনা, উল্টো শ্রমিক হয়রানি করছেন। আট ঘণ্টা বা তার বেশি সময় ধরে কাজ করায় যুগোপযোগী বেতন স্কেল মিলছে না। এসব অনিয়ম দ্রুত বন্ধ করতে হবে। এছাড়া কয়েকদিন আগে রূপাতলীতে কালু খান নামের এক রিকশাচালক ট্রাকচাঁপায় তার হাত হারিয়েছেন। তাকে ক্ষতিপূরণের দাবি জানায় বক্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।