বিশিষ্ট গণমাধ্যম কর্মী ও চিকিৎসক নেতা ডা.এম.এ.মান্নান এর সম্মানিত বড় মামা, নাগরপুর দুয়াজানী কলেজ পাড়ার মরহুম আজমত আলীর বড় ছেলে মরহুম আব্দুল হালিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৯ জুলাই) জুম’আ বাদ মরহুম আব্দুল হালিমের নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল হাদী,নাগরপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো.রফিকুল ইসলাম,মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান উপদেষ্টা আহাম্মদ হোসাইন,আওয়ামীলীগ নেতা মো.জাহিদুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা.ছিদ্দিক মিয়া,হাফেজ রজব আলী,হাফেজ মাসুম বিল্লাহ, স্কুল শিক্ষক মো.শাওন শওকত আলী,মৎস্যজীবি লীগ নেতা মো.আনোয়ার হোসেন,এমপিও মো.বরকত আলী প্রমুখ।