শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে খেয়াতরী উপহার দিলেন সংসদ সদস্য ছোট মনির 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীর একপাড়ে মজিদপুর আর অপর পাড়ে জামতৈল গ্রাম। নগদাশিমলা ইউনিয়নের এ দুটি গ্রামের মাঝ দিয়ে ঝিনাই নদী। প্রতি বর্ষায় এ নদী যৌবন ফিরে পায়। পানিতে টইটম্বুর থাকে। ফলে ওই দুই গ্রামের মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটে।
দুই এলাকার মানুষদের পারাপারের জন্য ফকির বাড়ী ঘাটে ব্যক্তিগত অর্থায়নে নৌকা বিতরণ করেন টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য ছোট মনির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আরিফুল ইসলাম তালুকদার আরিফ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ সহ, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।