শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির প্রধান উপদেষ্ঠা সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপদেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সকল অবৈধ গরুর বাজারকে ডাকের আওতায় আনার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ গ্রহন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইঁয়া, রফিকুল ইসলাম রেনু, সাইফুল ইসলাম, নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, রমেশ কুমার পার্থ প্রমুখ। সভায় আগামী ১০ দিনের মধ্যে নান্দাইল উপজেলায় মাদক ব্যবসায়ী (ডিলার) ও মাদক সেবীদের কঠোভঅবে দমন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর বিগত ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামে ভার্চুয়াল সমাবেশ সফল করারয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন কিছু ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।