শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, বরকে ১ মাসের জেল ও মেয়েপক্ষকে ১০ হাজার টাকা অর্থদন্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
যশোরের অভয়নগরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এবং বরকে ১ মাসের জেল ও মেয়েপক্ষকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সরিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার -এঁর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক (১৭ বছর) বয়সী এক শিক্ষার্থী।অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ দেওয়া ও বিবাহ করানোর লক্ষে বাল্যবিবাহের কাজ পরিচালনা করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের বাবাকে ১ মাসের জেল ও ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সরিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমডাঙ্গা এলাকায় কনের বাবার বাড়িতে গিয়ে এ বিবাহ বন্ধ করার পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উভয় পরিবারকে জেল ও অর্থদন্ড করা হয়। আদালত সূত্রে জানা গেছে, আমডাঙ্গা গ্রামের আজগর মোড়লের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পার্শবর্তী নওয়াপাড়া পৌরসভার বউবাজার এলাকার  মো. হামিদ আলীর ছেলে হানিফের সাথে বিয়ের আয়োজন চলে এমন সংবাদের ভিত্তিতে উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) ও এক্সরিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার কনের বাবা আজগর মোড়লের বাড়িতে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বরকে আটক করে নিয়ে আসা হয়। পরে তাকে বাল্যবিবাহ নিরোধ আইনে বরকে ১ মাসের জেল দেয়া হয়েছে। ছেলে-মেয়েদের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে উভয় পরিবারের অভিভাবকদের কাছে মুচলেকা নেওয়া হয়। এ আদালত পরিচালনাকালে এএসআই ও পুলিশ সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আদালত পরিচালনায় সহায়তা করেছেন। সহকারী কমিশনার (ভুমি) ও এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার বলেন, বাল্যবিবাহ কোন ভাবেই মেনে নেওয়া হবেনা। বাল্য বিবাহের কোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও নিকাহ রেজিষ্ট্রার বা কাজীদেরকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে আইনি ভাবে কোন প্রকার আপোষ নেই। বাল্যবিবাহ নিরোধ ও বন্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ বাল্যবিবাহ নিরোধ কমিটির সংশ্লিষ্টরা সদা তৎপর রয়েছেন বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।