শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নের ১ও ২নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
অভয়নগরের ৫নং শ্রীধরপুর ইউনিয়নের ১ ও ২ ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বিকালে
 দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি রওশন মোড়লের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, এসময় আরও উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা গাজী রহুল আমিন, অভয়নগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আঃ রউফ মোল্যা, শাহ আঃ মুকিত জিলানী, হাবিবুর রহমান বাপ্পি, উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আঃ মাজেদ, পৌর কৃষকলীগ আ’লীগ নেতা গোলাম জহিরুল হক লিখন, আলম মিনা, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক  আনোয়ার হেসেন মোল্যা,  পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবু সরদার , পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা ইয়াসিন হোসেন ইমন প্রমুখ।
 সম্মেলন শেষে ১,২নং ওয়ার্ড আ’লীগের নতুন কমিটিতে ১নং ওযার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম মোল্লা
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব ও ২নং ওয়ার্ডের সভাপতি — মোঃ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ খায়ের ফারাজীকে করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।