শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে ব্যতিক্রমি উদ্যোগ  জেলা- উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের অংশগ্রহনে মিলন মেলা 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ জুলাই, ২০২২
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের বিশাল আয়োজনে সকল উপজেলা, পৌরসভা ও জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের অংশগ্রহনে মিলন মেলা, সংক্ষিপ্ত আলোচনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জুলাই বুধবার দুপুরে পলাশবাড়ী আদর্শ কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় এ অনুষ্ঠানে জেলার সকল উপজেলা, পৌরসভা ও জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
এছাড়া পলাশবাড়ী উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশের কর্মকর্তা, সদস্যগণ ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ মিলন মেলায় উপস্থিত নেতৃবৃন্দ আগামীদিনে দলকে সুসংগঠিত রাখতে ঐকবদ্ধ থাকার অঙ্গিকার করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।