শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জ-মানিকগঞ্জে নতুনধারার ঘাটি চাই – মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ জুলাই, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নারায়ণগঞ্জ-মানিকগঞ্জে নতুনধারার শক্ত ঘাটি চাই। আর এই ঘাটি তৈরিতে অনেক কিছু করতে হবে না, কেবল লোভি-লম্পট-দুর্নীতিবাজ-জঙ্গীদেরকে চিহ্নিত করুন। ২৭ জুলাই বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে নারায়ণগঞ্জ-মানিকগঞ্জ জেলা কমিটি গঠনে আগ্রহী নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, মানিকগঞ্জের সমন্বয়ক কায়সার আহমেদ, নারায়ণগঞ্জের সদস্য সাদিয়া আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মোমিন মেহেদী তাঁর বক্তব্যে আরো বলেন, যদি দেশের সাধারণ মানুষ সত্যিকারের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়; তাহলে স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র আর সন্ত্রাসতন্ত্রকে ‘না’ বলে সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার জন্য নিবেদিত থাকা কোটি জনতা ঐক্যবদ্ধ হবে। তখন কথায় কথায় দ্রব্যমূল্য বৃদ্ধি বা বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে গিয়ে অনৈতিক কাজ-জঙ্গীবাদ-দুর্নীতি-মাদকব্যবসা কেউ করতে পারবে না, কোন পরিবারই আর সাহস করবে না। সেই পরিবার মুক্তিযোদ্ধা অথবা রাজাকার যাই-ই  হোক, জনতা তাদেরকে প্রতিহত করবেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।