শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ জুলাই, ২০২২

যদি হয় রক্ত দাতা জয় করবো মানবতা। এমন সকল অঙ্গিকার নিয়ে এক ঝাক তরুণের ছোঁয়ায় প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও মানব কল্যাণে নিয়োজিতো যশোর জেলার ঐতিহ্যবাহী অন্যতম সংগঠন “যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন” এর আজ ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হলো বেনাপোলে।

বুধবার(২৭ জুলাই) এ উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট এলাকায় আলোচনা সভা,বর্ণাঢ্য র‌্যালি এবং ব্লাড ডোনারদেরকে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটির কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলার নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

প্রধান অতিথি’র নেতৃত্বে যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের ৩৩ সদস্যের এক ঝাক তরুণ র‌্যালি তে অংশ নেয়। র‌্যালি টি বেনাপোল চেকপোষ্ট বাজার এলাকা প্রদক্ষিন করে।

পরে আলোচনা সভায় নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এক শুভেচ্ছা বক্তব্যে বলেন,আমাদের দেশের হাসপাতালগুলোতে এখনো প্রয়োজনের তুলনায় রক্তের সরবরাহ অনেক কম। প্রতিবছর অনেক রোগী রক্তের অভাবে মারা যায়। এর কারণ রক্ত দান সম্পর্কে আমাদের অজ্ঞতা ও অমূলক কুসংস্কার। কেউ যদি স্বেচ্ছায় রক্ত দান করেন এতে যেমন একজন মুমূর্ষু রোগীর জীবন যেমন বাঁচে, তেমনি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে গড়ে উঠে সম্পর্কের সেতু বন্ধন। তিনি তরুণ প্রজন্মের মধ্যে এমন উৎসাহ দেখে খুব খুশী হন। ব্লাড সংগ্রহে তরুণদের এমন মহতি উদ্যোগকে তিনি স্বাগত জানান।

বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন- বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া,বেনাপোল পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্ঠা-মোঃ নাসির উদ্দিন,উপদেষ্ঠা-মনিরুজ্জামান ঘেনা, চেকপোষ্ট বাজার কমিটি’র সাধারণ সম্পাদক ও উপদেষ্ঠা সাংবাদিক-মিলন হোসেন, চেকপোষ্ট বাজার কমিটি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও উপদেষ্ঠা-মো: আশাদুজ্জাামান আশা, উপদেষ্ঠা-উজ্জল কুমার বিশ্বাস।

“সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” এর সভাপতি-মোঃ সাহিদুল ইসলাম শাহীন, “এম্পোরিয়াম ডিউটি ফ্রী সপ” এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান।

শুরু থেকে শেষ অবধি অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন- “যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন” এর বর্তমান সভাপতি-মোঃ সাগর হোসেন ও সাধারণ সম্পাদক-মোঃ রায়হান।

উল্লেখ্য,”যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন” কোভিড-১৯,করোনা মহামারী কালীন এবং করোনা পরবর্তী সময় মুমূর্ষদের রক্ত প্রদান সহ অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য,বস্ত্য ও নগদ অর্থ বিতরণের ব্যবস্থা গ্রহণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।