শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ জুলাই, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন এবং বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। কর্মশালাটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন ও পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের পরিদর্শক মোঃ আশরাফুল হক। একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি সোহেল রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, পুলিশ, বিজিবি, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।