নাগরপুরে চরমোনাই হুজুরের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে জুলাই মঙ্গলবার বাদ মাগরিব নাগরপুর সরকারি কলেজ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাওঃ মোহাম্মাদ আলীর সঞ্চালনায় প্রধান মেহমানের আলোচনা করেন উপ-মহাদেশের আধ্যাত্তিক রাহবার প্রখ্যাত আলেমে দ্বীন, নায়েবে আমীরুল মুজাহিদিন হযরত মাওঃ মুফতি সৈয়দ ফয়জুল করিম দাঃ বাঃ তিনি স্রোতাদের উদ্দেশ্যে বললেন তোমরা মরার পূর্বে মর এবং মুসলমান হইয়া মরিও। আল্লাহর আজাব থেকে কবরের আজাব থেকে পাওয়ার আমল নিয়া কবরে যাইও, উক্ত মাহফিলে আরো অন্যান্য উলামায়ে কেরামগণও আলোচনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা রেজাউল করিম ঘাটাইল, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা রফিকুল ইসলাম আমিনী, মুফতি শহীদুল ইসলাম সিরাজী, টাঙ্গাইল জেলা মুজাহিদ কমিটির সদস্য ও নাগরপুর উপজেলা মুজাহিদ কমিটির সদস্যগণ প্রমুখ।
শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
নাগরপুরে চরমোনাই হুজুরের মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ জুলাই, ২০২২