শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ জুলাই, ২০২২

আশুলিয়া রিপোর্টাস ক্লাব থেকে আজীবন বহিস্কৃত সভাপতি শাহ আলম চান্দা কতৃক রাতের আধারে তালা কেটে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ল্যাপটপ রাউটার সহ প্রয়োজনীয় মালামাল ও নথিপত্র লুটপাটের করে নেয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ। বুধবার (২৭শে জুলাই) সকালে আশুলিয়ার ডিইপিজেডে অবস্থিত আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন বলেন, গত সোমবার ২৫ জুলাই রাতে আমাদের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন চলছিল বাটলার চাইনিজ রেস্টুরেন্টে এ সময় বহিস্কৃত শাহ আলম চান্দা ও তার দল নিয়ে এসে আমাদের ক্লাবের তালা কেটে ক্লাবের ল্যাপটপ রাউটার সহ প্রয়োজনীয় মালামাল ও নথিপত্র লুটপাটের করে নিয়ে যায়। আমরা এই অরাজকতার বিচার চাই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
এ সময় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধশত সাংবাদকর্মী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহন করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।