শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলের নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসায়  অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ জুলাই, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শূন্য পদ পুরনের জন্য নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপে ব্যাপক অনিয়ম করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার অধ্যক্ষের শূন্য পদ পুরনের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অধ্যক্ষ পদের জন্য যারা আবেদন করেছেন এর মাঝে ঈশ্বরগঞ্জ উপজেলার পানান ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মো. আবদুল জলিল ও পিতাম্মারপাড়া হোসাইনীয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমানের নামে ইন্টারভিউ কার্ড প্রদান করা হয়েছে। অথচ এই ২জনের অধ্যক্ষ পদে আবেদন করার মত প্রয়োজনীয় অভিজ্ঞতা নেই। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮/ (২৩ নভেম্বর ২০২০) পর্যন্ত সংশোধিত নীতিমালা উপাধ্যক্ষ/মুহাদ্দিস/মুফাসসির/ফকিহ/আদিব/সহকারী অধ্যাপক পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা এবং প্রভাষক পদে আরবি বিষয় সমূহে কামিল/ফাযিল মাদ্রাসায় ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু আবেদনকারী আবদুল জলিল ও মোঃ খলিলুর রহমানের উল্লেখিত অভিজ্ঞতা নেই। পানান ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আজিজুল ইসলাম উক্ত মাদ্রাসায় অধ্যক্ষ পদের জন্য নানা ভাবে তদতীর ও লবিং চালানোর অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে এলাকা পরিদর্শন করে জানাগেছে জেনতেনভাবে একটি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম সকল আবেদনকারীর নামে ইন্টারভিউ কার্ড ইস্যু করেছেন। এলাকার ছাত্র/ছাত্রী অভিভাবকবৃন্দ অধ্যক্ষ পদের জন্য সকল আবেদনকারীর যথাযথ যোগ্যতা আছে কিনা বিষয়টি জরুরী তদন্ত করার প্রয়োজন। একই সাথে ২৮ জুলাই নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার জন্য মাদ্রাসা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জোরদাবী জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।