শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে । প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছেন এলাকাবাসী। এ বিষয়ে রহমতপুর গ্রামের আজিজুলের ছেলে কৃষক নজরুল ইসলাম গত ২দিন আগে বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিবুজ্জামানের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে বাদী নজরুল ইসলাম জানান। বাদী নজরুল ইসলাম বলেন, হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামের বীরেন ও সুভেন উপজেলার হাটপুকুর গ্রামের বালু ব্যবসায়ী মোহাম্মদ আলীকে দিয়ে নিলফামারী ঢিমলা থেকে ড্রেজার মেশিন নিয়ে এসে বেশ কয়েক ফুট গভীর করে অপরিকল্পিত ভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে দীর্ঘদিন যাবৎ বালুর ব্যবসা করছেন। অভিযোগ কারী নজরুল ইসলাম আরও বলেন, নোনা নদীর মাঝখানে পুকুর খনন করলে পুকুরের চারপাশে কৃষি জমির মারাত্মক ক্ষতি হবে, আমাদের কৃষি আবাদ বিলিন হয়ে গেলে আমরা কৃষি আবাদ থেকে হারিয়ে যাবো। নোনা নদীর জলাশয়ের মালিক সুভেন বলেন, আমার জমিতে বালু ব্যবসায়ী মোহাম্মদ আলী তার নিজ খরচে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করে দিবেন এবং উক্ত স্থান থেকে উত্তোলোন কৃত বালু তিনি নিবেন। বালু উত্তোলনের জন্য প্রশাসনের অনুমতি নিয়ে তিনি এ কাজটি করবেন বলে জানান। ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, প্রশাসনের লোকজনের সাথে যোগ সাজশেই বালু উত্তোলন করা হচ্ছে। এবিষয়ে উপজেলা সহকারী ভুমি কমিশনার রাকিবুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি তৌশিলদারকে ঘটনা স্থলে গিয়ে বালু সিজ করে অভিযোগকারী ও বালু উত্তোলন কারীদের নাম ঠিকানা যাচাই করতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।