শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

শিক্ষার আলো স্টুডেন্টস্ এইড ফাউন্ডেশনের আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
ময়মনসিংহের নান্দাইলে  শিক্ষার আলো স্টুডেন্ট’স এইড ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটি ২০১৮ সালের  ২০ নভেম্বর শুরু হয়ে তাদের স্বেচ্ছাসেবী মূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। এই শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে আজ ২৬  জুলাই মঙ্গলবার  আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী   মেহেরুন্নেছা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  ফয়সাল আহমেদ।
 সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এর মূল কাজ হলো দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সার্বিক সহযোগিতা করা এবং মাধ্যমিক -উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা তাছাড়া বিশ্ববিদ্যালয়/মেডিকেলে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। এছাড়াও বিনামূল্যে রক্তদান কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক বিরোধী কার্যক্রম করে থাকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।