শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

পুকুর থেকে চুরি হওয়া ১০ লাখ টাকার তার উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের চুরি হওয়া দশ লাখ টাকা মূল্যের তামার তার ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি পুকুর থেকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাত ১০ টার দিকে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বশার সিকদারের বাড়ির পুকুর থেকে তারগুলো উদ্ধার করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সকালে ডিবির এসআই ফিরোজ আলম জানান, নগরীর রূপাতলী এলাকায় সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ১৭ লাখ টাকা মূল্যের তামার তার চুরি হয়।

এ ঘটনায় নিরাপত্তা প্রহরী আমিরুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গত ১৭ জুলাই কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি (এসআই) আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া এলাকার একটি পুকুর থেকে আনুমানিক দশ লাখ টাকা মূল্যের তার উদ্ধার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।