শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে জানালার গ্রিল কেটে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালঙ্কার চুরি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
অভয়নগরে জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ভোর রাতে পৌরসভার তালতলা নামক এলাকায় পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের সামনে অবস্থিত মৃত ইছাহাক তরফদার নামের এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত ইছাহাক তরফদারের স্ত্রী দাবি, এ ঘটনায় তার নগদ ৫৫হাজার  টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। খোরশেদা বেগম জানান, তার স্বামী ৩ বছর আগে মারা গেছেন। তিনি এক মেয়ে ও এক নাতিকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। ভোর বেলায় আনুমানিক ৩টার সময় গ্রিল কেটে ৫ জন ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে শব্দ হলে আমি ও আমার মেয়ে ঘুম থেকে জেগে যায়। তারা এসময় দেশিয়  অস্ত্রসহ আমাদেরকে জিম্মি করে রাখে। পরে সব ঘরে ঢুকে আলমারী, সোকেচ  থেকে নগদ ৫৫ হাজার টাকা ও ১৬ ভর্রি স্বর্ণালঙ্কার  নিয়ে যায়। এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মিলন কমুর মন্ডল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং আমরা সরেজমিনে পরিদর্শন করেছি।  জানালার গ্রিল কেটে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।