শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আশুরার বিলে লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় দিনাজপুরের নবাবগঞ্জে আশুরার বিলে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ( ২৬ জুলাই ) দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পযন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় আশুরার বিলে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কাওসার হোসেন সহ পুলিশ সদস্য কে নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে উপজেলা মৎস্য অফিসার মোঃ কাওসার হোসেনের সামনে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ কাওসার হোসেন  বলেন, নবাবগঞ্জ জাতীয় উদ্যান আশুরার বিলের নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য দপ্তর অভিযান চালায়। এ সময় অভিযানে প্রায় লক্ষাধিক টাকার  অবৈধ কারেন্ট জাল ও মশারী জাল জব্দ করা হয়।
এসময় উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী ও নবাবগঞ্জ থানার এসআই আনোয়ার সহ আশুরার বিল রক্ষা কমিটির সদস্য সহ  সাংবাদিক বৃদ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।